খেলা

দুর্দান্ত লড়াই হার্দিক-ধাওয়ানের, হার দিয়ে সিরিজ শুরু করল ভারত

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করল ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়া জিতল ৬৬ রানের বড় ব্যবধানে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ আর স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা অজিদের স্কোর ছিল ৩৭৪ রান। পাহাড়প্রমাণ এই রান তাড়া করতে নেমে ভারত ৩০৮ রান পর্যন্ত তুলতে সক্ষম হয়। সর্বোচ্চ ৯০ রান হার্দিক পাণ্ডিয়ার। ৭৪ রান করেন শিখর ধাওয়ান। ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ।

এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ ১৫৬ রানে দারুণ ওপেনিং জুটি করেন। শেষ পর্যন্ত ৭৬ বলে ৬৯ করা ওয়ার্নারকে ফেরান পেসার মহম্মদ শামি। এরপর জমে যায় ফিঞ্চ-স্মিথ জুটি। ১১০ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়ে ফিঞ্চ যখন বুমরাহর শিকার হলেন, ইতিমধ্যে ১২৪ বলে ১১৪ রান করে ফেলেছেন। এরপর ম্যাচে জাদু দেখান স্মিথ। তাকে সাহায্য করেন ম্যাক্সওয়েল। শুরু থেকেই আক্রমণাত্বক স্মিথ মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন স্মিথ। ওয়ানডে কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি তুলে নেন মাত্র ৬২ বলে। শেষ পর্যন্ত ৬৬ বলে ১০৫ রান করা স্মিথকে বোল্ড করেন শামি। ম্যাক্সওয়েলের ১৯ বলে ৫টি বাউন্ডারি ৩টি ওভারবাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। অজিদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৪ রান। শামি নেন ৩টি উইকেট। আর কোনো বোলারই এদিন ম্যাচে দাগ কাটতে পারেননি।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। মায়াঙ্ক আগরওয়াল ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান অবশ্য ৮৬ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস উপহার দেন। অধিনায়ক বিরাট কোহলি ২১ রানের বেশি করতে পারেননি। আইপিএলে সেরা ফর্মে থাকা লোকেশ রাহুলও (১২) ব্যর্থ। মিডল অর্ডারে নেমে আসল খেলাটা দেখান অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। অ্যাডাম জাম্পার শিকার হওয়ার আগে তিনি ৭৬ বলে ৪ বাউন্ডারি এবং ৪ ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রানের অসাধারণ ইনিংস। এটাই তার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান। এর আগে ৮৩ রান করেছিলেন সেই অজিদের বিরুদ্ধেই। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৮ রান তুলতে সক্ষম হয়। একই মাঠেই আগামী ২৯ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026