পলিটিক্স

মন্ত্রিত্ব থেকে অব্যাহতি শুভেন্দুর, ভাই এর মান ভাঙানোর জন্য ফোন করলেন মমতা

সম্প্রতি রাজ্য সরকারের সমস্ত মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার ভবিষ্যত রাজনৈতিক জীবন নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। অনেকে মনে করছেন, মন্ত্রীত্বের পর এবার তিনি দল ছেড়ে অন্য দলে যোগ দেবেন। সবাই মনে করছেন সেই দল হতে পারে বিজেপি। কিন্তু তৃণমূল নেতা সৌগত রায় শুভেন্দু কে নিয়ে এখনও বেশ আশাবাদী। তার ধারণা, শুভেন্দু শুধুমাত্র মন্ত্রিত্ব ছাড়লেও, এখনো কোনো রকম জল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেনি। আর এই নিয়ে রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে।

শুভেন্দু একের পর এক পদ ছাড়ার সঙ্গে সঙ্গে কালীঘাটে নিজস্ব বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বৈঠক চলাকালীন মমতা শুভেন্দুর অভিমান ভাঙ্গানোর জন্য তাকে ফোন করেছিলেন।

ফোন করে তিনি জানার চেষ্টা করেছিলেন কি কারনে এই মন্ত্রিত্ব ত্যাগ। একইসঙ্গে তার ক্ষোভের কারণ জানার চেষ্টাও করেছিলেন মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে প্রায় বেশ কিছুক্ষণ কথা হয় বলেও জানা গিয়েছে।তবে তৃণমূল নেতৃত্বের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনো।

প্রসঙ্গত এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্ব। ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী। এছাড়াও বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় সহ আরো অনেক নেতাকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। শুভেন্দু অধিকারী কে নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানতে চাইছিলেন শুভেন্দু কেন মন্ত্রিত্ব ছাড়ছে।

পশ্চিমবঙ্গ সরকারের দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সেচ এবং পরিবহন ছিল শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার পরে, এ দিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কে ওই দপ্তর এর পরবর্তী মন্ত্রী হবেন।

জানিয়ে রাখি শুক্রবার সকালে, সমস্ত সরকারি নিরাপত্তা ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে শুভেন্দু তার মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছেন। এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,” রাজ্যের মানুষের সেবা করতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ” এই ইস্তফাপত্র তিনি রাজ্যপালের কাছেও পাঠিয়েছেন। তবে, মন্ত্রিত্ব পদ ছাড়লেও, এখনো বিধায়ক পদ ছাড়েন নি বলেই খবর রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026