কাশ্মীর ইস্যুতে ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। সীমান্তে নিয়মিত চলছে গুলির লড়াই। এরই মাঝে ভারতের চিন্তা বাড়িয়েছে চিনের সেনাবাহিনীর কার্যকলাপ। তাই এই দুই দেশের সেনাবাহিনীর উপর নজরদারি চালাতে ‘রিয়েল টাইম’ স্যাটেলাইটের ব্যবহার করার কথা ভাবছে ভারত। মূলত বিএসএফ, এসএসবি ও আইটিবিপি সেনা জওয়ানদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।
এই স্যাটেলাইটের মাধ্যমে যেমন পাকিস্তান ও চিনের সেনাবাহিনীর উপর নজর রাখা যাবে, তেমনই সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতেও এই স্যাটেলাইটের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়াও, এই স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগ রাখা যাবে এবং সীমান্ত এলাকার মানচিত্র বুঝতেও সুবিধা হবে। এমনকি, কোন দেশের সেনাবাহিনী ভারতের সীমান্তের দিকে এগিয়ে এলে তাদের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই স্যাটেলাইট ব্যবহার করে।
খুব সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে বিএসএফ, আইটিবিপি, এসএসবি ও ইসরোর অফিসারদের। সেখানেই এই স্যাটেলাইট ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই প্রস্তাব এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও কেন্দ্র সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…