নিউজ

আগামী ২-৩ ঘন্টায় প্রবল বৃষ্টি এই আঁট জেলায়, সতর্ক থাকুন!

আগামী ২-৩ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা। উত্তরের ৮ জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, উত্তরবঙ্গের ৮ জেলায় প্রবল বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টায়। এর ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই মিলবে না দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আরও কয়েক দিন দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত সৃষ্টি হলে তবেই এর হাত থেকে রেহাই মিলবে বলে জানানো হয়েছে।

তবে এ ব্যাপারে কিছুটা আশার আলো দেখিয়েছে বঙ্গোপসাগর। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির একটা সম্ভাবনা তৈরী হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এর ফলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026