রাজীব ঘোষ: ইতিমধ্যে কলকাতা সফরে এসেছেন আর এস এস প্রধান মোহন ভগবত।আর এস এস প্রধান ভগবত দলের সদর দফতর কেশব ভবনে অধিকাংশ সময় আর এস এস এবং ভিএইচপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।ভগবত বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন।বিজেপির সঙ্গে বৈঠকে মোহন ভগবত রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছে জানতে চান, রাজ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসের নীতির বিকল্প কী নীতি তৈরী করেছে?সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,আর এস এস নেতা ভাইয়াজি যোশী, সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা।
তবে ভগবতের প্রশ্নের কোনো জবাব দিতে পারেন নি দিলীপ ঘোষ।আর এস এস প্রধান মোহন ভগবতের প্রশ্ন, বিজেপি লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে বেড়ে চলেছে।আগামী নির্বাচনে শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতার উপর নির্ভর করে কী বিজেপি সাফল্য পাবে?বিজেপির কী বিকল্প পরিকল্পনা রয়েছে?যদি সেটা না থাকে, তবে শীঘ্রই তা তৈরী করার নির্দেশ দিয়েছেন ভগবত।পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল বিরোধিতার পাশাপাশি হিন্দুত্বের লাইনে চলে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বিজেপির এই উত্থান আটকাতে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিদিকে বলো চালু করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন।তাই বিজেপির শুধু প্রতিষ্ঠান বিরোধিতার উপর নির্ভর না করে রাজনৈতিক ভাবে তাদের বিকল্প নীতি তৈরী করা প্রয়োজন।বিজেপির সাফল্য আগামী দিনে বজায় রাখতে গেলে প্রশাসন চালানোর জন্য তাদের নীতি তৈরী করে এগোতে হবে।আর এস এস প্রধান মোহন ভগবত রাজ্য বিজেপি নেতৃত্বকে এই নির্দেশ দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…