ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আগস্ট মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন ছুটির তালিকা

লকডাউনে সমস্ত ব্যাংক খোলা থাকলেও ব্যাংক গুলির কাজের সময়ে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। দেশের অধিকাংশ রাজ্যেই লকডাউন উঠে গিয়ে জারি হয়েছে আনলক। আনলক জারি হওয়ার পর থেকেই পূর্ব নির্ধারিত সময়েই খুলছে সমস্ত ব্যাংকের শাখা। আসন্ন আগস্ট মাসে ব্যাংকে কতদিন ছুটি থাকবে তা ঘোষণা করা হলো রিজার্ভ ব্যাংকের তরফে। আগস্ট মাসে শনিবার, রবিবার এবং বিভিন্ন ছুটির দিন গুলি ধরে মোট ১৩ দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক। এই ছুটির দিন গুলির মধ্যে রবিবার, শনিবার এবং বিভিন্ন রাজ্যের ছুটিও আছে।

দেখে নিন আগস্ট মাসের ব্যাংকের ছুটির তালিকা-

১. ১লা আগস্ট: বকরী ঈদের জন্য এইদিন সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

২. ৩রা আগস্ট: রাখী পূর্নিমার ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে এইদিন।

৩. ১১ই আগস্ট: জন্মাষ্টমীর জন্য ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই এবং হায়দ্রাবাদে বন্ধ থাকবে ব্যাংক।

৪. ১২ই আগস্ট: জন্মাষ্টমীর জন্য এইদিন আহমেদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।

৫. ১৩ই আগস্ট: প্যাট্রিয়টিক দিবস উপলক্ষে ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে।

৬. ১৫ই আগস্ট: স্বাধীনতা দিবসের ছুটিতে এইদিন ব্যাংক বন্ধ থাকবে।

৭. ২২শে আগস্ট: গণেশ চতুর্থী উপলক্ষে এইদিন আহমেদাবাদ, বেলাপুর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, নাগপুর, পানাজিতে ব্যাংক বন্ধ থাকবে।

এছাড়া দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার গুলিতে বন্ধ থাকবে ব্যাংক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026