চীনের হাতে থাকা জে ২০ যুদ্ধবিমান থেকে কতটা এগিয়ে ভারতের রাফাল? জানুন বিস্তারিত
বুধবারই ভারতের হাতে এসেছে প্রথম পর্যায়ের পাঁচটি রাফাল যুদ্ধবিমান। এই পাঁচটি ছাড়াও আরও ৩১ টি যুদ্ধবিমান এখনো ভারতের হাতে আসবে। হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে রাখা হয়েছে এই যুদ্ধবিমান গুলিকে। সামরিক বিশেষজ্ঞদের মতে রাফাল আসায় ভারতীয় বায়ুসেনা আরও শক্তিশালী হলো। চীন বা পাকিস্তানের হাতে থাকা অত্যাধুনিক যুদ্ধবিমান গুলির মোকাবিলা করার জন্য উপযুক্ত এই রাফাল যুদ্ধবিমান গুলি।
চীনের বায়ুসেনার কাছে এই মুহূর্তে আছে অত্যাধুনিক জে ২০ যুদ্ধবিমান। এই জে ২০ যুদ্ধবিমানের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে রাফাল?
চীনের বায়ুসেনার হাতে থাকা জে ২০ যুদ্ধবিমান গুলি ফিফথ জেনারেশন যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান গুলি দিনে ও রাতে উড়তে এবং আক্রমণ করতে সক্ষম। অন্যদিকে রাফাল ৪.৫ জেনারেশন এয়ারক্রাফট। রাফাল প্রস্তুতকারী সংস্থা দ্যাসো জানাচ্ছে, এগুলি omnirole এয়ারক্রাফট। এগুলি প্রয়োজনের থেকেও বেশি কাজ করতে সক্ষম।
রাফালের কমব্যাট রেডিয়াস জে ২০ এর থেকে অনেকটাই বেশি। রাফালের কমব্যাট রেডিয়াস যেখানে ৩,৭০০ কিলোমিটার, জে ২০ এর সেখানে ৩,৪০০ কিলোমিটার। গতিতেও চীনের জে ২০ এর থেকে অনেকটা এগিয়ে রাফাল। রাফালের গতিবেগ যেখানে প্রতি ঘন্টায় ২,২২২ কিলোমিটার জে ২০ এর গতিবেগ সেখানে প্রতি ঘণ্টায় ২,১০০ কিলোমিটার।
মিসাইল ছোঁড়ার ক্ষেত্রেও রাফাল অনেকটাই এগিয়ে জে ২০ এর থেকে। রাফালের মিটিওর মিসাইলের রেঞ্জ ১৫০ কিলোমিটার, স্কেল্প মিসাইলের রেঞ্জ ৩০০ কিলোমিটার এবং হ্যামার মিসাইল যা ৬০০ কিলোমিটার দূর থেকেও শত্রুঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে জে ২০ এর PL15 মিসাইলের রেঞ্জ ৩০০ কিলোমিটার এবং PL21 মিসাইলের রেঞ্জ ৪০০ কিলোমিটার। সবমিলিয়ে রাফাল চীনের জে ২০ থেকে অনেকটাই এগিয়ে সেকথা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…