নিউজ

এবার মায়ানমার সীমান্তে জঙ্গিদের সাথে গোলাগুলি, শহীদ হলেন অসম রাইফেলসের তিন জওয়ান

ফের জঙ্গিদের সাথে লড়াইয়ে শহীদ হলেন ৩ জন জওয়ান। বৃহস্পতিবার সকালে মণিপুরের চান্দেল জেলার মায়ানমার সীমান্তের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন অসম রাইফেলসের ৩ জওয়ানের। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন জওয়ান।

মণিপুরের রাজধানী ইমফল থেকে ১০০ কিমি দূরে চান্দেল জেলার কাছে ঘটনাটি ঘটেছে বলে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। এখন জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে এলাকা জুড়ে।

সূত্রের খবর অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে মায়ানমার সীমান্তের কাছে মণিপুরের চান্দেল জেলাতে তল্লাশি চালাচ্ছিলেন অসম রাইফেলসের ৪ নম্বরের জওয়ানরা। তখন হঠাৎ করে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় স্থানীয় জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি-র সদস্যরা। জঙ্গিরা এলোপাথারি গুলি চালায় জওয়ানদের উপরে। তখন ওই গোলাগুলির জেরে তিনজন জওয়ান শহীদ হন। আর বাকি ৪ জন জখম হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026