অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধকটি অনেকটা পর্যায় অতিক্রম করার পর ভারতীয় সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট ওই প্রতিষেধকটি তৈরির কাজ শুরু করেছে। অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকটির দাম হবে প্রতি ডোজ ৩ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম ২২৫ টাকা, এমনটাই জানাল ওই সংস্থা। সিরাম ইনস্টিটিউট ভারত ছাড়াও বিশ্বের আরও ৯২ টি দেশে এই প্রতিষেধক পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। আর তার জন্যে GAVI ও বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তরফে সিরাম ইনস্টিটিউটকে ১০ কোটি ডলার দেওয়া হয়েছে।
তবে ভারতে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ChAdOx1 nCoV-19 প্রতিষেধকটি নয়, ভারতের বেশ কয়েকটি সংস্থাও করোনা টিকা প্রস্তুত করতে নিরন্তর পরিশ্রম করছে। মারণ করোনা ভাইরাসের হাত থেকে মনুষ্য প্রজাতিকে রক্ষা করতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা করোনার প্রতিষেধক আবিস্কারে মরিয়া হয়ে উঠেছেন। আর এই প্রতিষেধক আবিস্কারে অনেকটাই এগিয়ে রয়েছে রাশিয়ার তৈরি করোনার প্রতিষেধক। তবে গোটা বিশ্বে এখনও পর্যন্ত গবেষকরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি প্রতিষেধকটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন অনেকটা পর্যায় অতিক্রম করে গিয়েছে। যার ফলে বিজ্ঞানীরা এই প্রতিষেধকটির উপর অনেকটা নির্ভরশীল।
সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা শুক্রবার টুইট বলেছেন, ১০০ মিলিয়ন ডোজ তৈরি করা হবে ওই প্রতিষেধকের। ভ্যাকসিনটির দাম যতটা সম্ভব কম করা যায় সেই পথেই এগিয়েছেন তাঁরা। যাতে বিশ্বের যেসব গরীব ও অনুন্নত দেশ রয়েছে সেখানে পৌঁছে দেওয়া যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…