নিউজ

‘জয় শ্রী রাম’, ‘মোদি জিন্দাবাদ’ না বলায় মুসলিম অটো ডাইভারের উপর আক্রমণ

৫২ বছর বয়সী অটো রিক্সা ড্রাইভার গফফর আহমেদ কাছাওয়া “জয় শ্রী রাম” ও “মোদী জিন্দাবাদ” বলতে অস্বীকার করেছিলেন। যার জেরে তাঁকে পিটিয়ে তাঁর চোখ মুখ ফাটিয়ে দিল দুস্কৃতীরা। এমনকি তাঁর দাড়ি ধরে টানাহ্যাঁচড়া করতে করতে তাঁকে “পাকিস্তান চলে যাওয়ার” নিদান দেয় হামলাকারীরা। শুক্রবার ভোর ৪ টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের সীকরে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ভোরে পাশের গ্রামে যাত্রী ছেড়ে বাড়ি ফিরছিলেন গফফর। সেই সময় অন্য একটি গাড়িতে দুজন ব্যক্তি তাঁর অটো আটকে তামাক চায়। গফফর তামাক দিতে গেলে, তা না নিয়ে তাঁকে “মোদী জিন্দাবাদ” ও “জয় শ্রী রাম” বলতে বলেন ওই দুই ব্যক্তি। কিন্তু তিনি তা বলতে অসম্মত হলে তাঁর চড়াও হয় দুষ্কৃতীরা।

ওই দুই হামলাকারীরা তাঁকে মারধর করার পাশাপাশি তাঁর ঘড়ি ও টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ গফফর আহমেদ গাছাওয়ার। তিনি জানিয়েছেন, শুধুমাত্র “জয় শ্রী রাম”ও “মোদী জিন্দাবাদ” না বলার কারণে তাঁর চোখে মুখে একাধিক বার আঘাত করে ওই দুস্কৃতীরা। যার জেরে তাঁর দাঁত ভেঙে গেছে বলে জানান তিনি।

এই ঘটনায় সক্রিয় হয়েছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। সীকরের পুলিস আধিকারিক পুষ্পেন্দ্র সিং সংবাদ সংস্থা পিটিআইকে জানান, অভিযোগ জমা মাত্রেই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার সময় ওই দুই ব্যক্তি নেশাগ্রস্ত ছিল বলে প্রাথমিক তদন্ত থেকে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত দু’জন হলেন- রাজেন্দ্র জাট (৩০) ও শম্ভু দয়াল (৩৫)। অভিযোগের দায়ের হওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026