নিউজ

রাম মন্দিরের ‘ভূমি পূজন’ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিলেন ১৬ কোটি মানুষ

শুক্রবার প্রসার ভারতীর সিইও শশী এস ভেম্পাতি জানান যে, ১৬ কোটিরও বেশি মানুষ ৫ ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ট্যুইটারে ভেম্পাতি আরও জানিয়েছেন যে, বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত রাম মন্দিরের ভূমি পূজনের মূল অনুষ্ঠান চলাকালীন প্রায় ২০০ টি টিভি চ্যানেল দূরদর্শন থেকে সরাসরি প্রচার করেছিল।

প্রসার ভারতীর সিইও শশী এস ভেম্পাতি ট্যুইট করে জানিয়েছেন, ‘প্রাথমিক অনুমান অনুযায়ী ১৬ কোটি লোক অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছিল। যার ফলে ভারতের টিভি সারা বিশ্ব জুড়ে ৭ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে।’ দেশের বিভিন্ন স্থানে মানুষ নিজেদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটায়। কোথাও পটকা ফাটিয়ে, কোথাও মাটির প্রদীপ জ্বালিয়ে নিজেদের আনন্দ মেলে ধরেন ভারতীয়রা। এর ফলে প্রস্তাবিত রাম মন্দিরের ‘ভূমি পূজন’ অনুষ্ঠানটি অকাল দিওয়ালি উৎসবে পরিণত হয়েছিল।

প্রসঙ্গত, ৫ ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পুরোহিতরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিদের মুখোমুখি বসে সামাজিক দূরত্ব বজায় রেখে সংস্কৃত শ্লোক উচ্চারণ করে এই অনুষ্ঠানটি সম্পাদন করেন। এই অনুষ্ঠানটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি মূল নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ভগবান রামের মন্দির নির্মাণের মাধ্যমে সেই প্রতিশ্রুতি রক্ষা করল তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026