নিউজ

করোনা পরবর্তীতে ট্রেন যাত্রা সুরক্ষিত করতে একাধিক নতুন পদক্ষেপ, জানুন

করোনা পরবর্তী পরিস্থিতিতে ট্রেন যাত্রার অভিজ্ঞতা হতে চলেছে সম্পূর্ণ আলাদা। কারণ, করোনা পরবর্তী পরিস্থিতিতে ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার দিকে বিশেষ নজর রাখবে রেল। ইতিমধ্যেই সেইমতো ব্যবস্থা নেওয়াও শুরু করে দিয়েছে আইআরসিটিসি। কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত গাইডলাইন মেনে যাতে ট্রেন সফর করা যায় সেই বিষয়ে সম্পূর্ণ নতুন ভাবে ব্যবস্থা নিচ্ছে আইআরসিটিসি। এর আগে শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রীদের খাবার সরবরাহ করার সময় বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করেছিল আইআরসিটিসি।

করোনা পরবর্তীতে ট্রেন যাত্রায় সমস্ত গাইডলাইন মেনে চলতে ইতিমধ্যেই ১৫০০ কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে আইআরসিটিসি। জানা যাচ্ছে, আইআরসিটিসির তরফে কর্মীদের নিয়মিত স্যানিটাইজেশন থেকে শুরু করে, তাপমাত্রা পরিমাপ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি সমস্ত বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। করোনা পরবর্তীতে ট্রেনের জন্য নতুন কোচ তৈরি করছে ভারতীয় রেল। নতুন এই কোচ গুলিতে একাধিক সুবিধা রয়েছে। প্লাজমা এয়ার পিউরিফিকেশন সিস্টেম লাগানো হচ্ছে নতুন এই কোচ গুলিতে।

কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে নতুন এই কোচ গুলি। হাত না ব্যবহার করে পাওয়া যাবে এমন অনেক সুবিধাই থাকছে নতুন কোচ গুলিতে। জলের ট্যাপ বা সোপ ডিসপেন্সার হাত ব্যবহার না করে পায়ের মাধ্যমে ব্যবহার করা যাবে নতুন কোচ গুলিতে। একইভাবে বাল্ব বা বাথরুমের দরজা এমন একাধিক জিনিস যা নতুন কোচে হাতের বদলে পা দিয়ে ব্যবহার করা যাবে। করোনা পরবর্তীতে ট্রেন সফরে এই সমস্ত নতুন অভিজ্ঞতাই হবে যাত্রীদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026