ফের পিছিয়ে গেল ট্রেন চলাচলের দিনক্ষণ। ভারতীয় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে চলবে না কোনো লোকাল, দূরপাল্লা, মেট্রো সহ যাবতীয় ট্রেন৷ করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দেশ জুড়ে মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর এর জেরেই ফের পিছিয়ে গেল ট্রেন চলাচলের দিনক্ষণ। আগে শোনা গিয়েছিল, আগামী ১৫ই আগস্টের পর থেকে ট্রেন পরিষেবা চালু হতে পারে।
কিন্তু ভারতীয় রেলের তরফে একটি নোটিশ জারি করে জানান হয়েছে, আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে। তবে চলবে কিছু স্পেশাল ট্রেন। যেসমস্ত যাত্রী অগ্রিম টিকিট বুক করেছিলেন, তাঁদের পুরো টাকাটাই ফেরত দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির জেরে বন্ধ ট্রেন চলাচল। বর্তমানে দেশে ২৩০ মেল বা এক্সপ্রেস স্পেশাল ট্রেন চলাচল করছে। করোনা পরিস্থিতির আগে দেশে ৪৫০০ মেল/এক্সপ্রেস ট্রেন চলাচল করত।
গত ২২শে জুন রেলের তরফে জানানো হয়, ১৪ই এপ্রিল অথবা তার আগে রেগুলার ট্রেনের টিকিট বুক করা থাকলে তা বাতিল করা হল। আগামী ১১ই আগস্ট পর্যন্ত এই টিকিট বাতিল করা হচ্ছে। অর্থাৎ দেশে ট্রেন চলাচল শুরু হওয়ার দিন আরও পিছিয়ে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…