নিউজ

করোনার আবহে এক মাসের জন্য বন্ধ মায়াপুরের ইসকন মন্দির

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকন মন্দির। জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত। গতকাল ৯ই আগস্ট বন্ধ করে দেওয়া হয় মায়াপুরের ইসকন মন্দির। যা আগামী একমাসেরও বেশি সময় বন্ধ রাখা হবে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে মন্দির কতৃপক্ষ। মায়াপুরের মন্দিরে সমস্ত আবাসিক ভক্তদের করোনার পরীক্ষা করা হয়েছে। আর সেই পরীক্ষার ফলে দেখা গিয়েছে, বেশিরভাগ ভক্তের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে।

আর তার জন্যই ঝুঁকি নেয়নি মন্দির কতৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় মন্দির। দেশ জুড়ে করোনার সংক্রমণ শুরু হওয়ার ফলে লক ডাউন ঘোষণা করা হয়। আর এরপরই ১০৩ দিন টানা বন্ধ রাখা হয় মন্দিরের দরজা। গত ৫ই জুলাই গুরু পূর্ণিমার দিন মন্দিরের দরজা খোলা হয়। সমস্ত প্রোটোকল মেনেই চলে মন্দিরে প্রবেশ ও পুজো দেওয়ার কাজ। ভক্তদের জন্য মন্দিরের ভেতরে ৬ ফুট দূরত্ব রেখে বসার স্থান তৈরি করা হয়। মূল প্রবেশদ্বারে ভক্ত ও দর্শনার্থীদের জন্য থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও ছিল।

তবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আগেই ফের বন্ধ করে দেওয়া হল মন্দির। ঝুঁকি নিতে নারাজ মন্দির কতৃপক্ষ। আগামী একমাসেরও বেশি সময় বন্ধ থাকবে মন্দির। মন্দির কতৃপক্ষ যে নতুন নিয়ম জারি করেছে তাতে বলা হয়েছে সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত, বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত মূল মন্দিরে যাওয়া যাবে। তবে বেশিক্ষণ থাকা যাবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026