নিউজ

করোনা ভ্যাকসিন তৈরিতে এগিয়ে ভারতের ৭ সংস্থা

সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই গোটা বিশ্বে মৃতের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়েছে। এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে রেহাই পেতে চাইছে গোটা বিশ্ব। আর তাই সারা বিশ্বের গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টাতে দিনরাত এক করে দিচ্ছেন। সারা বিশ্বব্যাপী প্রায় ১৫৫ টি প্রতিষেধকের গবেষণা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশই এই ভাইরাসের সঠিক প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। ভারত ও এই ভাইরাসের গবেষণা চালাচ্ছে। এই মুহূর্তে দেশের ৭ টি সংস্থা করোনার ভ্যাকসিন আবিষ্কারের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে।

দেখে নিন সেই তালিকা –

১) ভারত বায়োটেক – দেশের করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে আছে দেশীয় পদ্ধতিতে তৈরী ভারত বায়োটেকের ওষুধ ‘কোভ্যাকসিন’, এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে হিউম্যান ট্রায়াল হবে।

২) সিরাম ইনস্টিটিউট- এবছরের শেষের দিকে এই সংস্থা করোনা প্রতিষেধক আনার চেষ্টায় রয়েছে। এই সংস্থার তৈরী অস্ট্রাজেনিকা-র হিউম্যান ট্রায়াল আগামী মাসেই শুরু হবার কথা।

৩) জুদাস ক্যাডিলা- এই সংস্থাও দেশ পদ্ধতিতে করোনা ভ্যাকসিন তৈরী করছে। এদের ZyCov-D’র ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আগামী ৬-৭ মাসের মধ্যেই এদের প্রতিষেধক বাজারে চলে আসবে।

৪) ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল ভ্যাকসিন-  এটি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে।

৫) মিনভ্যাক্স- এই সংস্থাটির তৈরি ওষুধ এখন প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে আছে।

৬) প্যানেনকা বায়োটেক- এই সংস্থা আয়ারল্যান্ড এবং আমেরিকার সংস্থা রেফানার সঙ্গে যুক্ত হয়ে করোনা প্রতিষেধক তৈরী করছে।  এদের তৈরী ৪০ কোটি টিকা আগামী বছরেই বাজারে আসবে।

৭) বায়োলজিক্যাল ই- এদের তৈরি ওষুধ এখন  প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026