উত্তরবঙ্গে বৃষ্টির ধারা অব্যাহত। আজ অর্থাৎ সোমবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘন্টাতে প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গে জারি হয়েছে ‘লাল সতর্কতা’, আজ অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। আবার আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ জেলার জন্য।
এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম ,মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গের পাশাপাশি অসম, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘন্টাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিকিমেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকি সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। এছাড়া উত্তরবঙ্গের নদীর জলের স্তরও হু হু করে বাড়তে পারে, এর ফলে সমতল প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। এই প্রবল বৃষ্টিপাতের কারণ হল- মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ আবারও হিমালয়ের কাছাকাছি আসছে। এর প্রভাবেই উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টিপাত হবে। একইসঙ্গে বঙ্গোপসাগর থেকে দখিনা বাতাস ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…