সোমবারে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান
আজ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান। জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এদিন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান ৷ এই মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে মঙ্গলগ্রহে পৌঁছানোর কথা। এর জন্য খরচ হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। এইমঙ্গলযানটির নাম দেওয়া হয়েছে, ‘আল আমাল’ ৷এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে দুইবার মহাকাশযান স্থগিত হয়েছিল।
মঙ্গলগ্রহে পৌঁছতে এই মহাকাশযানটির সময় লাগবে প্রায় সাত মাস ৷ মঙ্গলগ্রহের বছর হয় ৬৮৭ দিনে ৷ এই গোটা সময় ধরে মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে ৷ কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে এই মহাকাশযানটির সময় লাগবে ৫৫ ঘণ্টা ৷ মহাকাশযানটিতে খুব শক্তিশালী রেজোলিউশনের একটি মাল্টিব্যান্ড ক্যামেরা রাখা রয়েছে, যা খুব ছোট বা সূক্ষ্ম বস্তুরও ছবি খুব সহজেই তুলতে পারে ৷
এই প্রথম কোনও আরব দেশ হিসেবে মহাকাশ এবং মঙ্গলগ্রহ সংক্রান্ত বিষয়ে এতটা আগ্রহ প্রকাশ করেছে আমিরশাহি ৷ তাই এই অভিযান বিশেষজ্ঞদের কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রায় ৫ বছর ধরে এই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মহাকাশযান তৈরির চেষ্টা চালিয়েছে আমিরশাহি ৷ ২১১৭ সালের মধ্যে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলাই এখন লক্ষ্য সংযুক্ত আরব আমিরশাহির ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…