নিউজ

চীনকে তছনছ করতে লাদাখ সীমান্তে মোতায়েন করা হতে পারে রাফাল যুদ্ধবিমান

চীনকে চাপে রাখতে সবদিক থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারত। ফ্রান্সের থেকে ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ২০১৬ সালে জরুরি ভিত্তিতে এই চুক্তি করা হয়েছিল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম অনুসারে এই যুদ্ধবিমান দেশের কাছে এলেই লাদাখ সীমান্তে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করতে পারে ভারতীয় বায়ুসেনা। জানা গেছে, এই সপ্তাহেই ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। আর এই বৈঠকেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগামী ২২ থেকে ২৪ জুলাই নয়াদিল্লিতে বায়ুসেনার বৈঠক রয়েছে। আর ওই বৈঠকেই চীনের আগ্রাসনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে, আর রাফালের ব্যবহার নিয়েও আলোচনা হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য বায়ুসেনার শক্তি বৃদ্ধির জন্য কি কি কেনা প্রয়োজন, সেটা নিয়েও আলোচনা হতে পারে। ফ্রান্সের কাছে ভারত অনুরোধ করেছে যে জোট দ্রুত সম্ভব বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেওয়া হোক। আর সেই চেষ্টাই করছে ফ্রান্স। সম্ভবত, আগামী ২৭ জুলাই প্রথম ধাপে আম্বালা এয়ারবেসে ৬ টি রাফাল যুদ্ধবিমান পৌঁছাতে পারে।

বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন যে রাফাল যুদ্ধবিমান ব্যবহার ও ওই বিমান সংক্রান্ত সমস্ত বিষয় শেখার জন্য গত ১ বছর ধরে ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছে ভারতীয় বায়ুসেনার অফিসাররা। লাদাখের কোন কোন জায়গাতে রাফাল যুদ্ধিবিমানের ব্যবহার করা যায়, সেটা নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরী করে ফেলতে চাইছে ভারতীয় বায়ুসেনা।

ইতিমধ্যেই আকাশপথে নজরদারি চালানোর জন্য মিগ ২৯ ফাইটার জেট, সুখোই ৩০এস, চিনুক হেলিকপ্টার সহ একাধিক অস্ত্রগুলিকে দিয়ে নজরদারি চালানোর চেষ্টা করছে বায়ুসেনা। এবার এর মধ্যে রাফাল যুক্ত হলে ভারতের শক্তি অনেকটা বাড়বে। মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান নেওয়া হয়েছে। যার মধ্যে জুলাইতে ৬ টি, বাকি ১৮ টি যেতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে। আর বাকিগুলি ২০২২ সালের এপ্রিল-মে মাসের মধ্যে আসতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026