আর চার দিন বাদেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু। ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে নাসার তরফে। নাসার তরফে জানানো হয়েছে, আগামী ২৪শে জুলাই এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। বিজ্ঞানীরা নতুন এই গ্রহাণুর নাম দিয়েছেন Asteroid 2020ND. নাসা আরও জানাচ্ছে, পৃথিবী থেকে মাত্র ০.০৩৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের মধ্যে পৌঁছে যাবে এই গ্রহাণু, যেখানে ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলো ১৫০ মিলিয়ন কিলোমিটার।
প্রসঙ্গত, গত কয়েকমাসে নানা মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে পৃথিবীবাসী। কয়েকদিন আগেই সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সম্প্রতি এক ধূমকেতুও দেখা যাচ্ছে রাতের আকাশে। এবার সব কিছুর পর পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক গ্রহাণু। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুর আকার লন্ডন আই এর থেকেও অনেকটা বড়। প্রসঙ্গত, লন্ডনের বিখ্যাত লন্ডন আই এর উচ্চতা ৪৪৩ ফুট। বিজ্ঞানীদের ধারণা যদি সত্যি হয় তবে এই গ্রহাণুর দৈর্ঘ্য লন্ডন আইয়ের থেকেও ৫০ শতাংশ বেশি।
এর আগে গত ৫ই জুন আর একটি গ্রহাণু গিয়েছিল পৃথিবীর গা ঘেঁষে। Asteroid, 2020 KN5 নামে এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৬১ লক্ষ কিলোমিটার দূরে থেকে সেকেন্ডে ১২.৬৬ কিলোমিটার বেগে বেরিয়ে যায়। বিশাল এই গ্রহাণু পৃথিবীতে কোনো আঘাত করেনি। এটি ছাড়াও ওই একই সময়ে আরও কয়েকটি গ্রহাণু কয়েক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যায়।
গ্রহাণু সৃষ্টি হয় কোনো গ্রহ তৈরি হওয়ার সময়। বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণু গুলিও কোনো না কোনো গ্রহ তৈরি হওয়ার সময়েই তৈরি হয়েছিল। বৃহস্পতি, শনি বা পৃথিবী এমন কোনো গ্রহ তৈরি হওয়ার সময় তৈরি হয় এই গ্রহাণু গুলি এবং সেগুলি মহাকাশে কোনো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে, অন্যান্য গ্রহ গুলির মতোই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…