নিউজ

দেশের সব নাগরিক পাবেন হেলথ আইডি, জানুন কী কী সুবিধা পাবেন সাধারন মানুষ

৭৪তম স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লা থেকে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আসবে বলে জানিয়েছেন তিনি। সম্পূর্ণ ভাবে প্রযুক্তি নির্ভর হবে এই ডিজিটাল হেলথ মিশন। ক্ষমতায় আসার পর থেকে একাধিক ক্ষেত্রে ডিজিটাইজেশনের এর দিকে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার স্বাস্থ্য ক্ষেত্রেও ডিজিটাইজেশনের কথা বললেন প্রধানমন্ত্রী।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “এই প্রকল্পের ফলে স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব আসবে। দেশের প্রতিটি নাগরিককে হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডে, যতবার আপনি যে চিকিৎসকের কাছে যাবেন বা যে হাসপাতালে যাবেন সেই তথ্য জমা হয়ে যাবে। আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন, কোন ওষুধ খাচ্ছেন, আপনার কি রোগ হয়েছিল সমস্ত কিছু এই কার্ডে নথিবদ্ধ থাকবে।”

আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই ন্যাশনাল হেলথ মিশন দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। প্রতিটি নাগরিককে দেওয়া হেলথ কার্ডে তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। ভবিষ্যতে সমস্ত রকমের টেস্ট এবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷ অর্থাৎ, পরবর্তীতে কোনো চিকিৎসা করাতে গেলে কনক কাগজপত্র নিয়ে যেতে হবেনা। বিস্তারিত সমস্ত কিছুই এই কার্ডে সংরক্ষিত থাকবে।

এই প্রকল্পের জন্য, দেশের সমস্ত হাসপাতাল, চিকিৎসক, ক্লিনিক গুলিকে একটি সার্ভারের সাথে যুক্ত করা হবে। তবে এও জানা যাচ্ছে, সরকারের নতুন এই প্রকল্পে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কোনো নাগরিক, হাসপাতাল বা চিকিৎসক না চাইলে এই প্রকল্পে যুক্ত নাও হতে পারেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026