নিউজ

বাড়তে পারে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স, জানালেন প্রধানমন্ত্রী

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সের বিষয়টি পুনর্বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এ বিষয়ে দেশ জুড়ে সমীক্ষা চালানো হচ্ছে। কেন্দ্রের তরফে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশ মেনেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে দেশে মেয়েদের ন্যূনতম ১৮ বছর ও ছেলেদের ন্যূনতম ২১ বছর বছর বয়সে বিয়ে দেওয়ার আইন রয়েছে। এই বিষয়টিই পুনর্বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার।

এ দেশের মেয়েদের উপর মানসিক ভাবে তৈরি হওয়ার আগেই বিয়ে এবং মাতৃত্বের গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। যা মা ও সন্তান উভয়ের স্বাস্থ্যের পক্ষেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কারণেই বিষয়টি পুনর্বিবেচনা করার চিন্তাভাবনা করে কেন্দ্র। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সের বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। দেশে সমীক্ষাও শুরু হয়েছে এ বিষয়ে। কমিটির সদস্যরা সব কিছু খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলেই, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।’

গত জুন মাসে এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলির নেতৃত্বাধীন ওই কমিটির ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেই রিপোর্ট এখনও জমা পড়েনি। ফলে, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত হতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026