নয়াদিল্লি: রাম মন্দির তৈরি, বাবরি মসজিদ ইসু অনেকবার অনেক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। রাম মন্দির থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ৫ একর জমি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানেই উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড বাবরি মসজিদের বিকল্প হিসেবে জমি পেয়েছে। আর সেই জমিতে আগে তৈরি হবে হাসপাতাল। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এমনটাই চায় বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। করোনা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ভিত্তি প্রস্থর স্থাপন করার কাজ হয়। এদিনের অনুষ্ঠান ছিল কার্যত সাজো সাজো রব। সেদিন থেকেই সকলের মনে প্রশ্ন উঠেছিল মসজিদ তৈরির কাজ অযোধ্যায় কবে শুরু হবে? সেই প্রশ্নের অবসান ঘটিয়ে জানা গিয়েছে, সবার আগে বাবরি মসজিদের বিকল্প জমিতে হাসপাতাল নির্মাণের কাজ আগে শুরু হবে।
ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সচিব আতাহার হোসেন এ বিষয়ে জানিয়েছেন, ‘ওই এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য বাসিন্দারা অনেকদিন ধরেই দাবি করছিলেন। ওই এলাকায় একটি সরকারি ফার্ম রয়েছে। এখনও সেখানে কৃষিকাজ চলে। তাই ঠিক করা হয়েছে মসজিদ তৈরি হলেও সেখানে হাসপাতাল, রান্নাঘর ইসলামিক গবেষণাকেন্দ্র ও সংগ্রহশালা তৈরি করা হবে।’ তবে মসজিদ নির্মাণ হলেও তার সঙ্গে বাবরি মসজিদের কোনও সম্পর্ক থাকবে না বলেও তিনি জানিয়েছেন।
তবে করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে চান তাঁরা। অযোধ্যাবাসীদের সুচিকিৎসার ব্যবস্থা দিতে পারলে নিজেদের ভাল লাগবে বলেও জানিয়েছেন আতাহার। জানা গিয়েছে, ওই পাঁচ একর জমিতে সবকটি ভবনের কাজ একইসঙ্গে চলবে। তবে ট্রাস্টের তরফ থেকে প্রধান গুরুত্ব দেওয়া হচ্ছে হাসপাতাল নির্মাণের কাজকেই। তাই হাসপাতাল নির্মাণের কাজ সবার আগে শুরু হবে বলে জানা গিয়েছে। এই হাসপাতাল তৈরি হলে অযোধ্যাবাসীদের সুরাহা হবে বলেও দাবি করেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…