সিবিআই জেরার মুখে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য, উঠে এসেছে বিভিন্ন মাদক পাচারকারী মাফিয়াদের নাম। ইতিমধ্যে সিবিআই তাঁদের নিজেরদের কাস্টডিতে তিন জন মাদক মাফিয়াকে নিয়েছেন। আটক করেছেন স্যামুয়েল মিরান্ডাকেও। রিয়া চক্রবর্তীর ভাই সৌভিকের সঙ্গে আর কার কার যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ ও এনসিবি। বাজেয়াপ্ত করা হয়েছে সৌভিক ও রিয়া চক্রবর্তীর সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস। সন্দেহের দানা বাঁধে রিয়া ও সৌভিকের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই। এরপরে জেরা করা হয় সুশান্তের সানিধ্যে থাকা সবাইকে, এমনকি বাদ যাননি রিয়ার অভিভাবকেরাও।
ঠিক এরই নাঝে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি দাবি করেন, “রিয়া-সুশান্ত একসঙ্গে বসেই গাঁজা খেতেন”। সিবিআই জেরায় শ্রুতি জানান, তিনি নিজের চোখে সুশান্ত ও রিয়াকে একধিকবার বাড়ির ছাদে বসে একসঙ্গে গাঁজা খেতে দেখেছেন! এমনকি শ্রুতি এও জানান যে কেবল সুশান্ত আর রিয়াই নন, তাঁদের সঙ্গে গাঁজা খেতেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা-ও!
অথচ রিয়া চক্রবর্তী একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান যে তিনি কোনওদিনই মাদক নেননি! এও বলেন, তিনি রক্তপরীক্ষা করাতেও রাজি! রিয়ার এহেন মন্তব্যে তাঁর আইনজীবীও পরিস্কার জানান যে তাঁর ক্লাইন্ট কখনো গাঁজা বা মারিজুয়ানার মত নিষিদ্ধ মাদক সেবন করেননি।
তবে, রিয়ার এমন মনগড়া বক্তব্যে সুশান্ত অনুরাগীরা পাল্টা অভিযোগ এনেছেন, তাঁদের একাংশের বক্তব্য- রিয়া জেনেবুঝেই রক্ত পরীক্ষার কথা বলেছিলেন, কারণ তিনি ভাল করেই জানতেন, রক্তে খুব বেশিদিন ড্রাগ-এর নমুনা স্থায়ী হয় না! রিয়া এও জানান, তিনি মাদক না নিলেও, সুশান্ত গাঁজা খেতেন! তিনি নাকি বারবার চেষ্টা করেছেন সুশান্তকে গাঁজার নেশা থেকে দূরে রাখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…