নিউজ

বাড়ছে ডিমের দাম, অগ্নিমূল্যের বাজারে মাথায় হাত আমজনতার

পশ্চিমবঙ্গ  : বেশ কদিন ধরে আলুর দাম বাড়াকে কেন্দ্র করে কপালে ভাঁজ পড়েছিলো রাজ্যবাসির। কিন্তু রাজ্যে আলুর দাম পড়তে না পড়তেই ফের বাড়লো ডিমের দাম। একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এই চরম দুর্দিনে রোজকার পাতে ভরসা একমাত্র ডিম। আর সকাল বিকেল বাঙালির পাতে ডিম থাকবে না এমন ভাবাটাও অদ্ভুত, আবার অনেকে আছেন জল খাবার বা বিকেলের টিফিনেও ডিম খান। কিন্তু এই আকালের বাজারে যদি এই হারে বাড়তে থাকে ডিমের দাম তাহলে না খেয়েই মরতে হবে আম জনতাকে।

বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। আর তারমধ্যে বেড়ে গিয়েছে ডিমের দাম। কিন্তু গত দুদিনে ডিমের দাম বাড়ায় বেশ চিন্তিত রাজ্যের সাধারণ মানুষ। হোলসেল মার্কেট প্রতি পিস ডিমের দাম ৫ টাকা আর খুচরো বাজারে তা মিলছে প্রায় ৬ টাকায়।

কলকাতা বা পশ্চিমবঙ্গ ছাড়াও দেশজুড়ে বেড়েছে ডিমের দাম। গত কয়েকদিনে দেশে ডিমের দাম হোলসেল মার্কেট এই পাঁচ টাকা হলেও খুচরা বাজারে তা বেড়ে দাড়িয়েছে ৬টাকায়। আগে পশ্চিমবঙ্গে প্রতিদিন ডিমের উৎপাদন হতো প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি কিন্তু আমফান-এর পর থেকেই তা কমে দাঁড়িয়েছে ২০ থেকে ৩০ লক্ষতে।

কলকাতা হোলসেল মার্কেটের দাম অনুযায়ী ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ টি ডিমের দাম ছিল ৪৮৩ টাকা। যেখানে গতকাল অর্থাৎ ৩ সেপ্টেম্বর সেই দাম গিয়ে পৌঁছেছে প্রায় ৪৮৪ টাকায়। আর আজ সেই দাম অবশ্য আগের তুলনায় একটু কমায় স্বস্তি ফিরেছে রাজ্যবাসির।

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026