তারকেশ্বর : করোনা আতঙ্কে চলতি বছরের মার্চ মাস থেকে দেশ জুড়ে চলছিলো কড়া লকডাউন। লকডাউনের প্রভাবে বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ, রেস্তোরা, শপিং মল, মন্দির এবং সকল ধর্মস্থান। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলেও জুন মাস থেকে করোনা বিধি আর নিরাপত্তা বজায় রেখে একে একে খুলেছে দোকান বাজার , অফিস, শপিং মল।
আর সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই দেশ জুড়ে আনলক-৪ চালু হয়েছে। যার জেরে আগামি সপ্তাহ থেকে চলবে মেট্রো। এমনকি কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা স্কুল গুলিও একে একে খুলবে। আর এসবের মধ্যেই এবার খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দির।
গতকাল মন্দির খোলার বিষয় নিয়ে একটি বৈঠকও হয়। যেখানে উপস্থিত ছিলেন পুরোহিত মণ্ডলী, বিডিও, প্রদর্শক মণ্ডলী পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান এবং স্থানীয় ব্যবসায়ীরা। আলোচনার পর পুণ্যার্থীদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।
করোনার সংক্রমণ মাথায় রেখেই সতর্কতা মেনে চলছে মন্দিরের দর্শন পর্ব। এমনকি ভক্তদের জন্য গর্ভগৃহে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের ৩টি গেট পর্যায়ক্রমে খোলা হবে। এমনকি চোঙের মাধ্যমেই জল ঢালছেন ভক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…