করোনা নামক মারণ ভাইরাসে আক্রান্ত ভারতসহ বিশ্বের বেশিরভাগ দেশ। দিনের পর দিন পাল্লা দিয়ে বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রথম শ্রেণির দেশগুলিও। চারিদিকে যেন একপ্রকার মৃত্যুমিছিল শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এবার আশার আলো দেখালো ওষুধ নির্মাণ সংস্থা সিপলা। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই বাজারে আসছে দেশে তৈরি করোনার ওষুধ সিপলেনজা।
সংশ্লিষ্ট সংস্থা ফ্যাভিপিরাভির ওষুধের দেশীয় সংস্করণ আনতে চলেছে। বলা হচ্ছে, মৃদু থেকে মাঝারি উপসর্গে কাজে দেবে এই ওষুধ। এছাড়া দামের দিক থেকেও মধ্যবিত্তের নাগালেই এটি পাওয়া যাবে। ১টি ওষুধের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮ টাকা। ওষুধটি তৈরি করেছে সিপলা, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি।
অন্যদিকে ইতিমধ্যেই করোনা চিকিৎসায় বাজারে এসছে বেশ কিছু ওষুধ। তবে বিশেষজ্ঞদের মতে, ওষুধগুলি খেলেই যে করোনা সেরে যাবে এমনটা কিন্তু নয়। যদিও মৃদু ও মাঝারি উপসর্গে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি অনেকটাই বাড়িয়ে দেয় ওষুধগুলি। যেমন- সিপলার রেমডিসিভির সিপরেমি, হেটেরো ল্যাবের রেমডিসিভির কোভিফর, গ্লেনমার্কের ফ্যাবিফ্লু, জেনবার্কটের ফ্যাভিভেন্ট ইত্যাদি। এই তালিকায় এবার জুড়তে চলেছে সিপলেনজার নাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…