আগস্টের শুরু থেকেই বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই নিম্নচাপের ফলে মৌসুমী অক্ষরেখা আরও শক্তিশালী হবে এবং ফলস্বরূপ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার তৈরি হবে এই নিম্নচাপ। এর প্রভাবেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি কমলেও এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় বৃষ্টি কমবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে।
রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতায়। মাঝে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটা বেশি হওয়ার জন্য আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…