সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের আর্থিক পরিকাঠামো বজায় রাখতে আনলক প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র, এর মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছেন দেশে। পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও। এর ফলে দেশবাসীর মনে জাঁকিয়ে বসেছে করোনা আতঙ্ক। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে ৮ লক্ষ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসার, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬,৩০৫ জন। একদিনের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড বৃদ্ধি। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জনে। ইতিমধ্যে বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। আক্রান্তের এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে।
অন্যদিকে, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৬০৪ জন। যা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। তবে সুস্থ হয়ে ওঠার সংখ্যা স্বস্তি দিচ্ছে ভারতকে। ইতিমধ্যে, ভারতে ৪ লক্ষ ৯৫ হাজার ৫১২ জন কোরনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। চারিদিকে মহামারির হাহাকারের মধ্যে যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতীয়দের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…