নিউজ

এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও একবার এশিয়া মহাদেশ জুড়ে উজ্জ্বল হয়ে উঠতে চলেছে ভারতের নাম। আজ থেকেই এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজই সেই বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রেওয়া জেলায় তৈরি করা হয়েছে এই সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। মোট ১ হাজার ৫৯০ একর জমির উপর তৈরি করা হয়েছে এই সৌর প্ল্যান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ উদ্বোধন হতে চলেছে এই প্রকল্পের। এই প্ল্যান্ট উদ্বোধনের সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

মোট তিনটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই প্ল্যান্ট-এ। প্রতিটি উৎপাদন কেন্দ্রে ২৫০ মেগাওয়াট করে মোট ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে এই প্রকল্পের। তবে, ভবিষ্যতে এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। এই প্রকল্প রূপায়ণে মোট ১৫৮ কোটি টাকা খরচ হয়েছে কেন্দ্রের। মূলত বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা হবে এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।

এই প্রকল্পে উৎপাদিত মোট বিদ্যুতের ৭৬ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হবে বিভিন্ন সংস্থাকে। মধ্যপ্রদেশের মধ্যে থাকা সংস্থাগুলোকেই দেওয়া হবে এই বিদ্যুৎ। বাকী ২৪ শতাংশ বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে। এই প্রকল্প সম্পূর্ণ পরিবেশবান্ধব। এর ফলে প্রতি বছর প্রায় ১৫ হাজার টন কার্বন ডাই অক্সাইডের হাত থেকে মুক্ত হবে বায়ু, এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026