নিউজ

হাতে মাত্র আর ২ দিন, বাজারে আসছে বিশ্বের প্রথম করোনার টিকা

বেশ কিছু দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে রাশিয়ার হাতেই আসতে চলেছে করোনার প্রতিষেধক। এবার সেই খবরকে সত্যি করে প্রতিষেধকের দিনক্ষণ ঘোষণা করে দিলেন রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, প্রতিষেধকটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু বাজারে আসার পালা। তবে তাঁর আগে শেষবারের মত প্রতিষেধকটিকে দেখে নেওয়া হচ্ছে। মানুষের দেহে প্রয়োগের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কিনা।

রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছেন, প্রতিষেধকটি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য প্রস্তুত। তৃতীয় ধাপের যে পরীক্ষা চলছে সেটিও অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি আরও জানান, আগামী ১২ই আগস্ট প্রতিষেধকটির সরকারিভাবে রেজিস্ট্রেশন দেওয়া হবে। Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার করে ফেলেছে। যা বাজারে আসা আর কিছু দিনের অপেক্ষা।

তবে ভ্যাকসিনটির অন্তিম পর্যায়ে দেখে নেওয়া হচ্ছে, মানুষের শরীরে তা নিরাপদ কিনা। সবার প্রথমে বয়স্ক ব্যক্তি ও চিকিৎসায় নিযুক্ত কর্মীদের উপর প্রয়োগ করা হবে। চলতি বছরের অক্টোবর মাস থেকেই রাশিয়ায় এই প্রতিষেধকের বিপুল উৎপাদন শুরু হয়ে যাবে। তারপরেই বাজারে সহজলভ্য হবে এই প্রতিষেধক। সাড়ে চার কোটি প্রতিষেধক তৈরি করবে রাশিয়া, এমনটাই খবর সূত্রে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026