এদিন রবিবার সকালে রাজস্থানের যোধপুর থেকে ১১ জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তিরা পাকিস্তানের এক হিন্দু পরিযায়ী পরিবার। মৃতদেহ গুলি একটি খামার থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনার তদন্তের পর ও মৃত দেহগুলিকে শনাক্ত করে পুলিশ জানিয়েছে কোনো ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। এছাড়া কোনো আঘাতের চিহ্নও ছিল না মৃত ব্যক্তিদের দেহে। পুলিশের অনুমান কোনো রাসায়নিক দ্রব্য খেয়েই আত্মহত্যা করতে পারেন তাঁরা।
কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, খামারের আশেপাশে রাসায়নিকের গন্ধ নাকে এসেছে। তবে ওই পরিবারের একজন জীবিত ব্যক্তির হদিশ পেয়েছে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ জানতে পারে, তাঁরা দেচু এলাকার লড়তাগ্রামে বসবাস করতেন। সুপারিনটেনডেন্ট অব পুলিশ (গ্রামীণ) রাহুল ভাট জানিয়েছেন, “জেরায় জীবিত ওই ব্যক্তি জানিয়েছেন তিনি কিছুই জানেন না। ঘটনাটি শনিবার রাতে হয়েছে বলে অনুমান”।
ওই এলাকাটি খতিয়ে দেখার জন্য ফরেনসিক বিভাগ ও ডগ স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। জানা গিয়েছে, ওই পরিবার একটি খামার চুক্তির ভিত্তিতে ভাড়া নিয়েছিলেন। পরিবারটি ভিল সম্প্রদায়ের। পাকিস্তান থেকে আসা অভিবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…