নিউজ

প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে ‘আত্ম নির্ভর’ করতে ১০১ যন্ত্রাদির আমদানিতে নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প “আত্মনির্ভর ভারত”-এর বাস্তবায়ন ঘটাতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই উদ্দেশ্যে প্রতিরক্ষা বিষয়ক ১০১ যন্ত্রাদির আমদানি বন্ধ করতে চলেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে জানিয়েছেন এ কথা। যার ফলে পরবর্তী ৬-৭ বছরে দেশীয় সংস্থাগুলি প্রায় ৪ লক্ষ কোটি টাকার কাজ হাতে পাবে বলে ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

এই ১০১ টি সরঞ্জামের তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই যন্ত্রাদির তালিকায় অত্যাধুনিক সব অস্ত্র রয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে যে, মন্ত্রকের এই অস্ত্রের তালিকায় আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল সহ হেলিকপ্টার, রাডার আরও অনেক কিছুই রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন ট‍্যুইটে জানিয়েছেন, দেশের নিজস্ব নকশায় এবার থেকে এই সমস্ত প্রতিরক্ষা সরঞ্জামগুলি তৈরি করা হবে। এই কাজে প্রতিরক্ষা মন্ত্রককে সহযোগিতা করবে ডিআরডিও। দেশীয় প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির কাছে যা একটি বড় সুযোগ নিয়ে আসবে। দেশীয় প্রযুক্তিতে এই সমস্ত সরঞ্জাম তৈরি হলে আরও শক্তিশালী হয়ে উঠবে দেশের সশস্ত্র বাহিনী। এই কাজে স্থল ও নৌসেনার জন্য ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। অন্যদিকে, বায়ুসেনার জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। এদিন বেশ কয়েকটি ট্যুইট বার্তায় বিষয়টি সামনে এনেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026