গত এক দিনে ফের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৭,৫৭০ জন। এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৪ জন। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। করোনায় মৃতের সংখ্যায় ভারত ৩ নম্বর স্থানে রয়েছে।
দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। মুম্বাই, গুজরাট এবং তামিলনাড়ু এই তিন রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে। আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা, সেখানে অবস্থা খুব একটা ঠিক নয়।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৫১। ফলে সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ ৮৯ হাজার ২২৬।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১২০১ জনের। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭,৪৭২। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৫৮ হাজার ৩১৬ জন। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৬ লক্ষ ২৪ হাজার ১৯৬ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…