বিনোদন

রিয়ার বয়ানে আরও ৬ জনকে গ্রেপ্তার করল এনসিবি

গত ৮ই সেপ্টেম্বর রিয়া চক্রবর্তী তাঁর নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। এরপরেই রিয়াকে গ্রেফতার করে এনসিবি। রিয়ার আগে সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা ও দীপেশকে গ্রেফতার কড়া হয়। কিন্তু সেদিন রিয়া যা যা বলেছিলেন সেই বয়ানের ভিত্তিতেই এনসিবি একের পর এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে চলেছে। ইতিমধ্যে এনসিবি ৫ জনের নাম প্রকাশ করেছেন রিয়ার জবানের ভিত্তিতে, যার মধ্যে অন্যতম হল সারা আলি খান এবং অন্যজন হলেন মুকেশ ছাব্রা ‘দিল বেচারা’ মুভির ডিরেক্টর। বাকি তিনজন হলেন সুশান্ত ও রিয়ার বান্ধবী। উল্লেখ্য, রিয়া চক্রবর্তী এনসিবি-র জেরায় জানিয়েছেন, “সারা, রকুল প্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্য়েই একসঙ্গে বসে মাদকসেবন করতাম।”

এরই মধ্যে, রিয়ার বয়ানের ভিত্তিতে দাদর থেকে হাফ কেজি গাঁজা সহ- ডোইন অ্যান্টনি ফার্নান্দিজকে গ্রেফতার করে পুলিশ এবং গ্রেফতার করা হয় অঙ্কুশ অরেঞ্জাকে। এই অঙ্কুশ হলেন নিষিদ্ধ মাদকের প্রধান হোতা। বলিউড ইন্ডাস্ট্রিতে এই ড্রাগ পাচার করে।

এখনও পর্যন্ত সুশান্ত মামলার মাদক কেসে এনসিবি সর্বমোট ১৬ জনকে গ্রেফতার করেছে। মাদক পাচারকারী জায়েদ ভিলেট্রা, আবদুল বাসিত পরিহার, কাইজান ইব্রাহিম, করন আরোরা, আব্বাস লাখানি এবং অনুজ কেশওয়ানিকে আগেই হেফাজতে নিয়েছে এনসিবি-র আধিকারিকরা।

গতকাল অর্থাৎ শনিবার সুশান্তের স্কুল ফ্রেন্ড করমজিৎ-কে আটক করে এনসিবি। ইনি কেজে হিসেবেই পরিচিত। এর থেকে এনসিবি গাঁজা ও হ্যাশ উদ্ধার করে। এনসিবির কর্মকর্তাদের মতে, করমজিৎ ওষুধ সিন্ডিকেটের অংশ ছিল। এরপরেই এনসিবি আধিকারিকরা দোয়েন থেকে ডোয়াইন অ্যান্টনি ফার্নান্দিস এবং দুজনকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026