নিউজ

মহালয়ার দিন দক্ষিণেশ্বরে করা যাবে না তর্পণ, জানালেন মন্দির কর্তৃপক্ষ

কলকাতাঃ প্রতি বারের মতন কোনো কিছুই আর স্বাভাবিক নেই এই বছর। পুজোর আর মাত্র এক মাস বাকি। কিন্তু করোনা আবহে তা বোঝার উপায় নেই। তাই দুর্গা পুজোর আগে এবার মহালয়াতেও দক্ষিণেশ্বরে আর করা যাবে না তর্পণ। এমনকি করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে মহালয়ার দিন বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির এবং দক্ষিণেশ্বর ঘাট। প্রতি বছরের মতন এবছরও মহালয়ার দিন মন্দির খোলা থাকলে যে বিপুল ভিড় হতো তাতে আরোই বেড়ে যেতো করোনা সংক্রমণ।

এছাড়াও তর্পণ করতে আসা অগুন্তি মানুষের গঙ্গায় স্নান করা থেকে ছড়াতো করোনা ভাইরাস। তবে ভক্তদের কথা মাথায় রেখে বিকেল ৩.৩০ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সেক্ষেত্রে একটু হলেও কমবে বাঙালীর আক্ষেপ। কিন্তু তাই বলে আপাতত এ বছরের মতন বন্ধ থাকছে তর্পণ।

প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার। গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৫৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ০৪৩ জন।  রাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৮ জনের। এর মধ্যেঙ্গত এক দিনে মারা গিয়েছেন ৫৭ জন। তাই সব কিছু মাথায় রেখে নতুন সিদ্ধান্ত মন্দির কমিটির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026