নয়াদিল্লি: করোনা এমন একটা শব্দ গোটা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। এই করোনা প্রকোপে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ৫৬ লক্ষ ৪৬ হাজার মানুষ। সরকারি রিপোর্ট বলছে, মৃত্য়ুর হার ১.৫৯ শতাংশ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮১ শতাংশে। এখনও পর্যন্ত ৪৫ লভ ৪৭ হাজার মানুষ সুস্থ হয়েছেন।
তবে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর সঙ্গে কমেছে মৃত্যুর হারও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩,৫২৭। মৃত্যু হয়েছে ১০৮৫ জনের। ফলে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৯০ হাজার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনা পরীক্ষার হার বৃদ্ধির ওপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। একদিনে ১২ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। সরকারের এই পদক্ষেপ নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মোট সাড়ে ৬ কোটি করোনা পরীক্ষা সম্ভব হয়েছে বলে খবর। এই মুহূর্তে সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত। দিনে সংক্রমণ নিরিখে বিশ্বে প্রথম হলেও সুস্থতার হারে এগিয়ে রয়েছে ভারত। এটাই একটু স্বস্তি দিচ্ছে দেশবাসীকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…