নিউজ

করোনা সংক্রমণ রুখতে আরো একবার লকডাউনের পথে ব্রিটেন

লন্ডন: দীর্ঘ লকডাউনের সামাল দেওয়া সম্ভব হয়নি মারণ রোগ করোনা। লকডাউন উঠতে না উঠেতেই আরো একবার ব্রিটেনে বেড়েছে করোনার বাড়বাড়ন্ত। তাই ফের পরিস্থিতিতে নাগালের বাইরে যাওয়ার আগেই রাশ টানতে  লকডাউনের কথা ভাবছে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসের দ্বিতীয় আক্রমণ সামলাতে আবারও লকডাউনের কথা জানিয়েছেন। পাশাপাশি শপিং মল, বার ও রেস্তোরাঁর উপরেও জারি করবেন নতুন নিষেধাজ্ঞা। গত এক দিনে ব্রিটেনে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার।

রবিন জনসন জানিয়েছেন, সোমবার দেশের সিনিয়র চিকিত্‍সকরা সতর্কতা জারি করে জানান, দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা। এখনই সঠিক পদক্ষেপ না করলে আগামী সপ্তাহে মৃতের সংখ্যা ভয়াবহ আকার নেবে।” করোনা আক্রান্তের দিক থেকে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

আর বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন।

অন্যদিকে সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থান নিয়েছে ভারত। করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন। মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026