নিউজ

করোনা ভাইরাস তৈরিতে চিনের সাথে জড়িত WHO : দাবি ভাইরোলজিস্ট ইয়ানের

চিনঃ করোনা ভাইরাস নিয়ে আবারো বিস্ফোরক মন্তব্য চিনের ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের। তিনি জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি জানান চিনের ইউহানের গবেষণাগারেই তৈরি করা হয়েছে করোনা ভাইরাস৷ এমনকি এই গোটা ষড়যন্ত্রে জড়িত আছে WHO৷

জনতাকে বিভ্রান্ত করার জন্য বলে হয়েছিলো জীবাণু প্রাথমিকভাবে ছড়িয়েছে ইউহান মার্কেট থেকে। ইয়ানের মতে আসলে এটি ছিলো চিনের কমিউনিস্ট পার্টির ইচ্ছাকৃত ধোঁয়াশা মূলক বিবৃতি। চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস বানানো হয়েছে চিনের এক সরকারি ল্যাবে। করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি এর গঠনগত বৈশিষ্ট আলাদা।

এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই। আর এই প্রমাণ তার কাছে থাকার কারণে চিনের মনে হতো একদিন না একদিন এই কথা পাঁচ কান হতে পারে। আর সেই ভয়ে চিন ছাড়েন ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। তার জন্ম হংকংয়ে এবং গবেষণার কাজও করতেন চিনে। একটি টক শো তে তিনি জানান চিন তাকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে। বারবার একাধিক পদক্ষেপে চিন বোঝানোর চেষ্টা করেছে করোনা ভাইরাসের পিছনে চিনের কোন হস্তক্ষেপ নেই। এমনকি ইতিমধ্যেই ইয়ানের ট্যুইটার অ্যাকাউন্টটিও বন্ধ করা হয়েছে।

ইয়ানের দেখা এই সমস্ত তথ্য প্রমাণ মুছে ফেলেছে চিন। ইয়ান জানিয়েছিলেন, ”করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের ফিঙ্গারপ্রিন্ট এর মতো। আমি কিছু প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারব যে চিনের ল্যাবে এই ভাইরাস তৈরি হয়েছে। জীববিজ্ঞানের জ্ঞান না থাকলেও যে কেউ তা পড়তে পারবে। এবং নিজেই নিজেই বিচার করতে পারবে।” আর এদিনের এই মতের পর স্বাভাবিক ভাবেই ইয়ানের এই দাবি নস্যাৎ করে তার বিরোধিতা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, চিনা জাতীয়  স্বাস্থ্য কমিশন এবং হংকং ইউনিভার্সিটি ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026