প্রতিদিন করোনা আক্রান্তের পাশাপাশি এখন আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণের হার। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ। হিসেব মতোন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। তবে আগের থেকে কমেছে মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ।
সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৮,৯৩৫ জন। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনা পরীক্ষা করানো হয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ১৮৫ জনের। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন।
মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর বিগত দুই সপ্তাহ ধরেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার ৫৩১ ও ৩৬ হাজার ৩০৩ জন। প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৬ লক্ষ ৭৪ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ লক্ষ ৫৫ হাজার জন।
প্রথম থেকে লকডাউন করেও আটকানো যায়নি করোনা সংক্রমণ। দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ আর এসবের মাঝেই এ বার আমেরিকাকেও সুস্থতার হারে ছাপিয়ে বিশ্বে এক নম্বর স্থান নিয়েছে ভারত। করোনা সংক্রমণে এখন ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু সুস্থতার হারে ভারত এখন এক নম্বরে এই নিয়ে প্রায় ৪৩ লাখ করোনা আক্রান্ত সেরে উঠেছেন এদেশে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…