আপনারা যারা সন্ধ্যেবেলার সিরিয়াল দেখার পোকা তাঁরা নিশ্চয় জানেন কৃষ্ণকলির ঘরে কী হচ্ছে। আচ্ছা ঠিক কি কি হচ্ছে বলুন তো? শ্যামা নিখিলের জীবনে ফিরে এসেছে, পাশে নিখিলের দ্বিতীয় স্ত্রী মাম ও রয়েছে। দুই স্ত্রী নিয়ে একই বাড়িতে জমিয়ে সংসার করছে নিখিল। আপনি হলে করতে পারতেন? আপনি সতীন নিয়ে সংসার করতে পারতেন নাকি সাত সকালে গান গাইতে পারতে্ন? উফ! অথচ আপনি দেখতে ভীষণ ভালবাসেন কৃষ্ণকলি, কি তাই তো? অপরের কেচ্ছা কেলেঙ্কারি না দেখলে যে মন ভরে না।
এইতো, এরই মধ্যে আবার প্রথম স্ত্রীর সঙ্গে নেচেও নিলেন নিখিল। আহা সেই কি থুমকা। দেখবেন নাকি?
আর কি, সিরিয়ালের জল যেদিকেই গড়াক না কেন, সামনেই পুজো আসছে । এ বার দু’জনে একসঙ্গে নেচে ফেললেন ‘ঢাকের তালে কোমর দোলে’রসুরে । এথনিক লুকে নজর কাড়লেন নিখিল আর শ্যামা । সেই ভিডিও শেয়ারও করলেন কৃষ্ণকলি ধারাবাহিকের নায়ক নিখিল। এটা ঠিক যে অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন নীল আর তিয়াশার বন্ধুত্বর সমীকরণ বেশ সমান্তরাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…