নিউজ

ফেসবুকে হিংসার অভিযোগ, বিজেপির এই নেতাকে ব্যান করল ফেসবুক

হিংসা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে। বেশ কিছুদিন ধরেই ফেসবুকে হিংসাত্মক বিষয় নিয়ে লেখালেখির কারণেই তার বিরুদ্ধে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ই মেলে বিবৃতি দিয়ে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, “ফেসবুকের নীতি লঙঅঘনের কারণে আমরা রাজা সিং-কে ব্যান করেছি। আমাদের প্ল্যাটফর্মে থেকে যাঁরা হিংসা ও ঘৃণা ছড়াবেন, তাঁদের নিষিদ্ধ করাটাই আমাদের নীতি”।

ফেসবুককে ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা তোলার এই বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই চরম বিতর্ক শুরু হয়। যার জেরে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গকে চিঠিও লেখেন। এমনকি অন্যান্য বিরোধী দলের নেতারাও এই বিষয়ে সোচ্চার হয়েছিলেন। এমনকি শাসক-বিরোধী দুপক্ষেরই সব সাংসদরা ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন। সেই প্রসঙ্গে অজিত  মোহনের দাবি, “ ফেসবুক কোনও দেশেই পক্ষপাতিত্ব করে না”।

এমনকি এতোকিছুর পরে ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মহুয়া  মৈত্র। তিনি অভিযোগ  জানান, “বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই  ধরনের পোস্টকে প্রোমোট করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন মোহন”।

আবার অন্যদিকে এদিনের বৈঠকে যখন বিরোধীরা ফেসবুককে নিয়ে নানান কথা শোনাচ্ছেন, তখন বিজেপি সাংসদদের অনেকেই পাল্টা অভিযোগ করেন, অজিত মোহনের  সাথে সরাসরি যোগ রয়েছে কংগ্রেস শিবিরের। কিন্তু এই মতের পাল্টা অভিযোগে মোহন জানান, তিনি কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে যুক্ত নন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026