প্যারিস: করোনার থাবা থেকে রেহাই পেলেন না বিশ্বের তারকা ফুটবলার নেইমার। বৃহস্পতিবার এ খবর প্রকাশ্যে আসা মাত্র দুশ্চিন্তার ভাঁজ পড়েছে নেইমার ভক্তদের কপালে। শুধু তিনিই নন, পিএসজির আরও দুই ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পারদেজও করোনায় আক্রান্ত হয়েছেন।
যদিও নেইমার হাসপাতালে চিকিৎসাধীন নাকি হোম কোয়ারান্টিনে রয়েছেন, সে প্রসঙ্গে সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, দলের তিন ফুটবলারের করোনা পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদেরকে দ্রুত চিকিৎসার করার পরামর্শ দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ।
শুধু তাই নয়, পিএসজির অন্যান্য ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে। এমনকি প্রত্যেককে আপাতত কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফুটবল বিশ্বে এই খবর ছড়িয়ে পড়া সত্ত্বেও এখনও পর্যন্ত নেইমারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কোনও কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলকে বিরাট সাফল্য এনে দিয়ে ফাইনালে তুলেছিলেন নেইমার। যদিও জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে হার স্বীকার করতে হয়েছিল পিএসজিকে। তবে নেইমার সহ দলের তিন ফুটবলারের করোনা পজিটিভ হওয়ায় চিন্তিত পিএসজি কর্তারা। যদিও যথাযথ চিকিৎসার ফলে দ্রুত সুস্থ হয়ে নেইমার সহ অন্যান্য ফুটবলাররা তাড়াতাড়ি মঠে ফিরবেন বলে আশাবাদী সকলে। এখন করোনার কবল থেকে মুক্তি পেয়ে কবে সবুজ গালিচায় ফুটবল পায়ে নেইমারকে ফের দেখা যাবে, তার অপেক্ষাতেই রয়েছে নেইমার ভক্ত সহ গোটা ফুটবল বিশ্ব।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…