নিউজ

অনলাইন ক্লাস চলার মাঝেই আত্মহত্যার ঘটনা, তদন্তে রিজেন্ট পার্ক পুলিশ

কলকাতা : অনলাইন ক্লাস চলার মাঝেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো রিজেন্ট পার্ক এলাকার এক স্কুল ছাত্র। বাড়ি থেকে বেরোনোর সময়ও বাবা দেখে গেছিলেন ছেলে ক্লাস করছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই  বাড়ির দরজা ভেঙে সপ্তম শ্রেণীর ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেন তার বাবা।

শোনা গিয়েছে লকডাউন চলাকালীন স্কুলের পড়াশোনা চলতো অনলাইনেই। কিন্তু পড়াশোনা করতে রাজি না থাকায় তাকে  প্রায়ই বকাবকি করতো তার বাবা-মা। প্রতিদিনের মতন এদিনও তার বাবা-মা কাজে বেরোন। তখনও ওই ছাত্রকে অনলাইন ক্লাসের জন্য বসিয়ে দিয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ পর ওই ছাত্রের বাবা বাড়ি ফিরে আসেন। আর বাড়িতে এসে ছেলের ঝুলন্ত দেখে ভেঙে পড়েন এবং রিজেন্ট পার্ক থানায় খবর দেন। পুলিশের অনুমান ক্লাস চলাকালীনই ওই ছাত্র আত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রের খবর ওই ছাত্রের বাবা মা দুজনেই চাকরিজীবী। কিন্তু কাজের সূত্রে তার বাবা বাইরেই থাকতেন, পেশায় তিনি রেলের ঠিকাদার। মা শহরের একটি দাঁতের ক্লিনিকের কর্মী।  রিজেন্টপার্কের কালীতলায় থাকতেন এই পরিবার। প্রতিদিনের মতন এইদিনেও কাজে বেড়িয়েছিলেন ওই মৃত ছাত্রের মা আর তাকে সাইকেলে পৌঁছাতে গিয়েছিলেন তার বাবা। কিন্তু বাড়ি ফিরে অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি ওই ছাত্রের।

পরে চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে ঘরে ঢুকতেই নজরে আসে গলায় ওড়নার ফাঁস লাগানো ওই ছাত্রের ঝুলন্ত দেহ। তবে কিছুদিন ধরেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন ওই ছাত্র।  তার আত্মহত্যার পেছনে ঠিক কি কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই সমস্ত ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন রিজেন্ট পার্ক পুলিশ।

 

 

 

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026