লাদাখ: চারদিনের মায়ানমার সফর বাতিল করলেও আজ, বৃহস্পতিবার দু’দিনের জন্য লাদাখ সফরে যাচ্ছেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে। সীমান্তে ভারতীয় সেনাদের প্রস্তুতি দেখার জন্যই মূলত তাঁর এই সফর। শুধু তাই নয়, সেনাপ্রধান লাদাখে ফিল্ড অফিসারদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।
লাদাখে গিয়ে কমান্ডরদের সঙ্গে সেনাপ্রধানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক করার কথাও সূত্র মারফত জানা গিয়েছে। চিন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে সেনাপ্রধান নারাভানের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসনে যুদ্ধের মেঘ দেখে মায়ানমার সফর বাতিল করেন সেনাপ্রধান নারাভানে এবং বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
গত ২৯ ও ৩০ আগস্ট লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে প্রবেশের চেষ্টা করে চিনা বাহিনী। যদিও ভারতীয় সেনাদের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে বুধবার মায়ানমার সফর বাতিল করলেও বৃহস্পতিবার দুদিনের জন্য সেনাপ্রধানের লাদাখ সফরেr কথা ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…