বিনোদন

করোনা আক্রান্ত হলিউডের অভিনেতা ‘দ্য রক’

ডোয়েইন ডগলাস জনসন (Dwayne Douglas Johnson) “দ্য রক” নামেই বিখ্যাত। সম্প্রতি তিনি ও তাঁর পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। ৬ ফু ৫ ইঞ্চি এর এই অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে একথা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তাও প্রেরণ করেছেন। যেখানে তিনি বারবার বলেছেন, সুশৃঙ্খল থাকুন।আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। মাস্ক ব্যবহার করুন। আপনার পরিবারকে রক্ষা করুন। ইতিবাচক মনোভাব রাখুন এবং আপনার পরিবারের প্রতি যত্ন নিন।।

সবরকম স্বাস্থ্য বিধি মেনে চলা সত্ত্বেও প্রায় আড়াই সপ্তাহ আগে তাঁর সন্তান এবং স্ত্রী সমেত করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ও তাঁর পরিবার সুস্থ আছেন। সুস্থ হবার পরেই ডোয়েইন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পরিবেশন করেন এবং কোভিড-১৯ সম্পর্কিত নিজের অভিজ্ঞতা ও সছেতনতার বার্তা দেন। চলুন দেখে নিই সেই ভিডিও।

উল্লেখ্য, এই হলিউড অভিনেতা ২০০৬ সালে ‘ডোয়েইন জনসন রক ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা ঝুঁকিপূর্ণ কাজে কর্মরত ও ঞ্চিকিতসা নেই এমন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে। Fast & Furious 6 এর এই অভিনেতা শুধুমাত্র যে হিট হিট মুভি করে গেছেন তা নয়, জনসন হলেন একজন আন্তর্জাতিক মানের পেশাদার কুস্তিগিরও বটে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026