নিউজ

ভারতে প্রবেশ করলো রাফাল, দেখুন সেই মুহুর্তের ছবি

প্রতীক্ষার অবসান। ভারতে আসছে ৫ টি রাফাল যুদ্ধবিমান। ভারতে রাফাল আসার প্রথম ছবি প্রকাশ্যে এল। আর কিছুক্ষনের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান। ২০১৬ সালে ফ্রান্সের সাথে এই যুদ্ধবিমান কেনার জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ভারতের। সেই চুক্তিরই প্রথম দফার পাঁচটি যুদ্ধবিমান আজ আসছে ভারতে। হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে রাখা হবে এই রাফাল যুদ্ধবিমান গুলিকে।

অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করবে এই বিমান গুলি। সেখানে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া। ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচটি রাফাল যুদ্ধবিমান। প্রথম দফায় এই পাঁচটি যুদ্ধবিমান আসছে ভারতে। যাত্রা পথের প্রথম ভাগে সাত ঘন্টায় ৭০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার যুদ্ধবিমান গুলি সংযুক্ত আরব আমিরশাহীর আল-ডাফরায় ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকে আজ সকাল ১১টা নাগাদ যুদ্ধবিমান গুলি রওনা দেবে ভারতের উদ্দেশ্যে।

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026