'রামমন্দির তৈরী হলেই ধ্বংস হবে করোনা', দাবি বিজেপি সাংসদের
করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে সরে আসছেন না বিজেপি নেতারা। মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকারের পর এবার আবারও বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের এক বিজেপি সাংসদ। এই বিজেপি নেতার দাবি, অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হলেই ধ্বংস হবে করোনা ভাইরাস। এই সংক্রান্ত একটি ভিডিও (ভারতবার্তা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।) স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, রাম মন্দির তৈরির সঙ্গে করোনা ধ্বংসের যোগসূত্র নির্মাণ করছেন রাজস্থানের বিজেপি সাংসদ জাসকৌর মীনা।
ভিডিওতে ওই বিজেপি সাংসদকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আমরা তো আধ্যাত্বিকতায় বিশ্বাসী। একবার রাম মন্দির তৈরির কাজ শেষ হয়ে গেলেই দেখবেন করোনা ভাইরাস ধ্বংস হয়ে গেছে। এ বিষয়ে আমি নিশ্চিত।’ বিজেপি সাংসদের এমন মন্তব্যে অবশ্য হাসির খোরাক পেয়েছেন নেটিজেনদের একাংশ। প্রসঙ্গত, এর আগেও এই একই মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা।
কিছুদিন আগে এই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছিল, ‘আগেও রাক্ষসদের হত্যা করে মানবজাতিকে রক্ষা করেছিলেন ভগবান রামচন্দ্র। তাই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলেই করোনা ভাইরাস ধ্বংসের কাজ শুরু হবে।’ অবশ্য করোনা ঠেকাতে এমন আজগুবি মন্তব্য এর আগে বিজেপির বহু শীর্ষস্থানীয় নেতায় করে এসেছেন। এদের মধ্যে নেট দুনিয়ায় সবচেয়ে ভাইরাল হয়েছিল সাধ্বী প্রজ্ঞার দিনে পাঁচবার হনুমান চালিশা পাঠ ও অর্জুন রাম মেঘওয়ালের ‘ভাবিজি পাপড়’ খাওয়া। যা নিয়ে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন নেটিজেনরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…