খেলা

মোহনবাগান দিবসে চমক, নিউইয়র্কের টাইমস স্কোয়ার জুড়ে সবুজ মেরুন

ফুটবল অন্ত প্রাণ বাঙালির অন্যতম প্রিয় মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাব। ঘটি – বাঙালের লড়াইয়ে পশ্চিমবঙ্গ যে দুটি ভাগে ভাগ হয়ে যায় তার অন্যতম এই মোহনবাগান। ক্লাবকে ঘিরে বঙ্গবাসীর উন্মাদনার শেষ নেই। প্রতি বছর ২৯ শে জুলাই এই উন্মাদনা বহুগুণ বেড়ে যায়। কারণ, এই দিন মোহনবাগান দিবস। সবুজ – মেরুন সমর্থকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। অন্যান্য দিন এই অনুষ্ঠানে সবুজ – মেরুন সদস্যদের সঙ্গে আন্দোলিত হয় গোটা বাংলা। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা।

করোনা আবহে ওলটপালট হয়ে গেছে গোটা পৃথিবীর নিয়মকানুন। ব্যতিক্রম নয় বাংলাও। করোনা বিধি মেনে চলতে গিয়ে সমস্ত প্রিয় বিষয়গুলোকেই বদলে দিতে হচ্ছে। এই অবস্থায় আজ ২৯ শে জুলাই মোহনবাগান দিবসে মনখারাপ সবুজ – মেরুন সমর্থকদের। তবে, এই মনখারাপ কিছুটা হলেও লাঘব করবে মোহনবাগানের অভিনব উদ্যোগ। নিউইয়র্কের টাইমস স্কোয়ারের বিলবোর্ড জুড়ে সারাদিন ধরে শুধুই মোহনবাগানের। যা সমর্থকদের মধ্যে খুশির জোয়ার এনেছে।

করোনার কারণে এবার মোহনবাগান দিবসের সমগ্র অনুষ্ঠান ভার্চুয়াল ভাবে পালিত হচ্ছে। তবে ভার্চুয়াল অন্য মাত্রা যোগ করেছে নিউইয়র্কের টাইমস স্কোয়ার। আজ সারাদিন ধরে টাইমস স্কোয়ারের বিলবোর্ড জুড়ে শুধুই মোহনবাগান। মোহনবাগানের অতীত ঐতিহ্য থেকে বর্তমান সাফল্য তুলে ধরা হচ্ছে সমস্ত কিছুই। সবুজ – মেরুনের বিভিন্ন টুকরো স্মৃতি, বিভিন্ন তথ্য ও ছবি ফুটে উঠছে এই বিলবোর্ডে। যা মোহনবাগান সমর্থক থেকে ক্লাব কর্তাদের অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026