করোনা আবহে জীবন জীবিকার টানে স্যানিটাইজ করে সঙ্গমে সোনাগাছির মহিলারা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রত্যেকেই জানিয়ে দিয়েছে বাঁচতে হবে করোনাকে সঙ্গী করেই। এর মধ্যেই এগিয়ে নিয়ে যেতে হবে জীবন ও জীবিকাকে। থমকে যাওয়া চলবে না জীবনে। তাই বিকল্প পথের সন্ধান করল সোনাগাছির মহিলারা। করোনা আবহে সোনাগাছিতে বেশ কিছু অবশ্য পালনীয় বিধিনিষেধ বেঁধে দিল দু্র্বার মহিলা সমন্বয় কমিটি।
দেহব্যবসায় নিযুক্ত পেশাদার মহিলা ও খদ্দেরদের নিরাপত্তার কথা ভেবে এক অভিনব পন্থা নিতে চলেছে তারা। জানা গেছে, সোনাগাছিতে আসা খদ্দেরদের আপাদমস্তক স্যানিটাইজার করার পরই সঙ্গম করবেন পেশাদার মহিলারা। প্রয়োজনে খদ্দেরদের স্নান করিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে দুর্বার। বাংলার এক প্রথম সারির দৈনিক সংবাদপত্রে সংগঠনের প্রেসিডেন্ট বিশাখা লস্কর জানান, ‘প্রত্যেক মেয়ের ঘরের সামনে লাইফ বয় সাবান ও সাবানজল রাখা হচ্ছে। ক্লায়েন্ট এলে তাকে আগে স্যানিটাইজ করা হবে। এরপর আলাদা জায়গায় জামাকাপড় রেখে মেয়েদের কাছে যেতে পারবেন। প্রয়োজনে বিছানাও স্যানিটাইজ করে নেবে মেয়েরা।’
দীর্ঘদিন দু্র্বারের সঙ্গে কাজ করে আসা সমাজকর্মী মহাশ্বেতা মুখোপাধ্যায়ও একই কথা জানান। প্রসঙ্গত, করোনা আবহে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলছে সোনাগাছির মেয়েরা। মাস্ক ও স্যানিটাইজার তৈরি করে তা সোনাগাছির হাজার হাজার মেয়েদের মধ্যে বিলিয়ে দিচ্ছে তারা। এছাড়া, কেউ যদি তাদের তৈরি মাস্ক ও স্যানিটাইজার কিনে নিতে চায়, তাহলে তা বিক্রি করতেও রাজি দুর্বার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…