নিউজ

মোদির ডিজিটাল ইন্ডিয়ায় ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ গুগলের

করোনা মহামারীর কারণে যখন হাত গুটিয়ে নিচ্ছে অধিকাংশ বিনিয়োগকারী, তখন খুশির খবর শোনাল গুগল। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ভারতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করার কথা ঘোষণা করল তারা। ভারতীয় মুদ্রাতে যা ৭৫ হাজার কোটি টাকার বেশি। সোমবার গুগলের পক্ষ থেকে জানানো হয়, ওই পরিমাণ অর্থ ব্যয় করে বেশ কয়েকটি ভারতীয় সংস্থার শেয়ার কিনবে তারা। তবে, এক্ষেত্রে মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডারের শেয়ার কেনার ওপর জোর দেওয়া হবে বলে জানা গেছে।

গুগলের শীর্ষকর্তা সুন্দর পিচাই জানান, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ রয়েছে বলে মনে করে গুগল। সেই সুযোগকে কাজে লাগাতে আগ্রহী তারা। আগামী কয়েক বছরে ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করতে আগ্রহী গুগল। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে ১২ টি সংস্থার পক্ষ থেকে রিলায়েন্স জিও-তে বিনিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফেসবুকও রয়েছে। ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করার আশ্বাস দিয়েছে তারা।

শুধু বড় কোম্পানি নয়, নানা ছোটখাটো কোম্পানিতেও বিনিয়োগ করবেন বলে এদিন জানান পিচাই। সূত্রের খবর, রিলায়েন্স জিও বা ভোডাফোন-আইডিয়াতে লগ্নি করতে আগ্রহ প্রকাশ করেছে গুগল। বিনিয়োগ করা হতে পারে তথ্য সংগ্রহ কেন্দ্র গড়তেও। তবে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি সুন্দর পিচাই।

Anirban Kundu

Recent Posts

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026

বড় সুখবর KKR-এ! বাড়ছে বোলিং শক্তি, শীঘ্রই আসছেন দলের পেস বিভাগের ‘ভরসা’

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে স্বস্তির হাওয়া। দীর্ঘদিনের চোটের পর অবশেষে দলে ফিরতে…

March 29, 2026

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026